৭ জুন ছিল প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেল তাঁর সুরে অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। গোলাম মোর্শেদের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। এ ছাড়া নতুন সংগীতায়োজনে লাকী আখান্দের জনপ্রিয় গান ‘এই নীল মণিহার’ প্রকাশ করেছে দলছুট।
আজব রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছে উড়ছে ধুলো ছুটছে ঘোড়া। গানটিতে গিটার বাজিয়েছেন ও সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক, কি-বোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ। গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার ও গান জানালার ইউটিউব চ্যানেলে।
জয় শাহরিয়ার বলেন, ‘লাকী আখান্দ্ কিংবদন্তি শিল্পী। তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি সরাসরি। গীতিকার গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে লাকী আখান্দের সুর করা কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি গাওয়ার আগ্রহ প্রকাশ করি। সেই আবদার রেখে মোর্শেদ ভাই আমাকে এই গানটি দেন। আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হলো এর মধ্য দিয়ে। আমি চেষ্টা করেছি লাকী আখান্দের মূল সুরের আমেজ ধরে রাখতে। লাকী আখান্দের জন্মদিনে এই গান তাঁর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।’
গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক গান। একসঙ্গে টানা কাজ করেছি আমরা। আমি লিরিক লিখে ওনাকে দিতাম। সেগুলো তিনি সুর করলে মোবাইলে রেকর্ড করে রাখতাম। প্রকাশ পায়নি এমন বেশ কিছু গান রয়ে গেছে আমার কাছে। জয় শাহরিয়ার আমার স্নেহের অনুজ শিল্পী। ওর আগ্রহে এই গানটি ওকে দেওয়া। আমার খুব ভালো লেগেছে জয়ের গাওয়া। আশা করি লাকী ভাইয়ের শ্রোতাদেরও ভালো লাগবে।’
ব্যান্ড দলছুটও লাকী আখান্দের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে ‘এই নীল মণিহার’। ১৯৮৪ সালে প্রকাশিত লাকী আখান্দের প্রথম একক অ্যালবামে স্থান পেয়েছিল গানটি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী গানটি কভার করেছেন। বাপ্পা মজুমদারের কণ্ঠেও শোনা গেছে বিভিন্ন সময়ে। এই নীল মণিহার এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন তিনি।

গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয় ‘শেকড়’ সিনেমার। সে সময় নির্মাতা প্রসূন রহমান জানিয়েছিলেন, কোনো এক ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন তিনি।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন শন পেন। কিন্তু নিজের এই তৃতীয় অস্কার জয়ের রাতে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না তিনি।
৫ ঘণ্টা আগে
আবার তৈরি হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গত বছর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। সব কাজ শেষে এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলার রচনা ‘ডাকাত হটজেনপ্লটজ’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন শাম্মি আক্তার এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন আজম রেওয়াজ।
১ দিন আগে