
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এর এক দিন পর আজ মঙ্গলবার জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। জামিনে বের হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। পোস্টে কী লিখেছেন এই অভিনেত্রী?
নুসরাত ফারিয়া পোস্টে লিখেছেন, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’
অভিনেত্রীর পোস্ট করার মাত্র ১৬ মিনিটের মাথায় রিঅ্যাকশন পড়েছে ১২ হাজারটি, মন্তব্য পড়েছে ১ হাজার ৩০০টি ও শেয়ার হয়েছে ৫৩ বার। মন্তব্যের ঘরে অনেকে শুভকামনা জানান অভিনেত্রীকে। মোহাম্মাদ আজিজুল মরশেদ নামের এক ভক্ত লিখেছেন, ‘শক্ত থাকুন প্রিয় ফারিয়া।’
উল্লেখ্য, আজ বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নুসরাত ফারিয়া। পরে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় নুসরাত আজ বেলা সাড়ে ১১টার দিকে জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।

গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাতকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ওই থানায় হস্তান্তর করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
৯ ঘণ্টা আগে
চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
১৯ ঘণ্টা আগে