
একসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। আগামী ৯ মে মুক্তির কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’, জুনে মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ‘সরদারজি থ্রি’। এ ছাড়া পরিচালক অমিত কাসারিয়ার ‘লাভ স্টোরি অব নাইন্টিজ’ সিনেমায় গাওয়ার কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এসব কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চলতি মাসের শুরুতে আবির গুলাল সিনেমার টিজার প্রকাশের পর থেকে মহারাষ্ট্রে সিনেমাটির রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছিল শিবসেনাসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এখন এ সিনেমার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে পুরো ভারতে। যদিও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন ফাওয়াদ। শোকবার্তা জানিয়েছেন অভিনেত্রী হানিয়া আমিরও। তবে এতে কোনো কাজ হচ্ছে না। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের বিরোধিতা করছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিকে। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের নীতি ত্যাগ করেছে ভারত সরকার। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ব্যাপারে আবার দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এমন অবস্থায় ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে আবির গুলাল সিনেমার প্রকাশিত দুটি গান। ৯ মে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান আ রিচার লেন্স এন্টারটেইনমেন্ট। আরতি বাগদি পরিচালিত এ সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ, তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর।
পেহেলগামের ঘটনার পর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য বাণী কাপুর ও দিলজিৎকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। আবির গুলাল ও সরদারজি থ্রি বয়কটের দাবির পাশাপাশি যেসব ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করছেন, তাঁদেরও বয়কটের দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে