জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৬ ঘণ্টা আগে