
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবার আলোচনার শিরোনাম হয়েছেন নির্মাতা ও অভিনেত্রী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, যেটা আছে, সেটা শুধুই বন্ধুত্ব। তাঁরা শুধুই ভালো বন্ধু। কেউ কেউ বলছেন, তখন সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল। সেই তিক্ততা দূর হয়ে আবার ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের।

গতকাল ৩ মার্চ ছিল পরিচালক রায়হান রাফীর জন্মদিন। এদিন রায়হান রাফী তাঁর মা ও অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। রাতে তমা মির্জা আয়োজন করেন একটি অনুষ্ঠানের। সেই আয়োজনে উপস্থিত ছিলেন মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মান, শাহরিয়ার শাকিল, সামিরা খান মাহি, রেদওয়ান রনিসহ অনেকে।
গতকাল রাতে জন্মদিনের আয়োজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে রাফী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।’ একই স্থিরচিত্র প্রকাশ করে তমা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

গত বছর তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করে তমার উদ্দেশে রাফী লিখেছিলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।’
শুধু জন্মদিনের আয়োজন নয়, রাফীর পরিবারের যেকোনো আয়োজন বা সংকটময় পরিস্থিতিতে তমাকে পাশে থাকতে দেখা যায়। এ বছরের জানুয়ারিতে রায়হান রাফীর বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তখনো রাফীর পাশে ছিলেন তমা। রাফী-তমা নিজেদের যেকোনো পরিকল্পনা একে অপরের সঙ্গে শেয়ার করেন। তাঁদের ঘনিষ্ঠজনদের মতে, রাফী-তমা একে অপরকে ভীষণ ভালোবাসেন, দুজনেই পরস্পরের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল।

রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা হয়েছিলেন তমা মির্জা। শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এই ওয়েব ফিল্মেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা। সব মিলিয়ে রাফী-তমার সম্পর্কের পালে আবারও নতুন হাওয়া লেগেছে বলেই আন্দাজ করছেন সবাই। কেউ কেউ বলছেন, তাঁদের এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়, তার চেয়ে কিছু বেশি।
চারদিকে যখন রাফী-তমার সম্পর্ক নিয়ে মিষ্টি-মধুর চর্চা, তখন ফেসবুকে তমা জানালেন, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি আহ্বান জানালেন এ ধরনের তথ্য প্রচার না করার। তিনি লিখেছেন, ‘জোর আহ্বান জানাচ্ছি এই ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় কথা ছড়ানো থেকে বিরত থাকার জন্য। একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তা-ই করছি।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে