কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ওঠে ভারতে। এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় বয়কটের মুখে পড়েছেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে দিলজিতের গান সরিয়ে ফেলার পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে।
দিলজিৎকে ঘিরে বিতর্কের শুরু তাঁর অভিনীত ‘সরদার জি থ্রি’ সিনেমার ট্রেলার মুক্তির পর। এই সিনেমায় আছেন হানিয়া আমিরসহ পাকিস্তানের একাধিক অভিনয়শিল্পী। এটা মেনে নিতে পারছে না ভারতের মানুষ। কাশ্মীর হামলার পরেই শঙ্কা তৈরি হয়েছিল সরদার জি থ্রি মুক্তি নিয়ে। তাই ২৭ জুন ভারতের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাতে রক্ষা পাচ্ছেন না দিলজিৎ। এবার তাঁকেই বয়কটের ডাক দেওয়া হয়েছে।

দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে দাবি করা হয়েছে, সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হোক দিলজিতের গান। এমনকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে।
হরর কমেডি ঘরানায় সরদার জি থ্রি পরিচালনা করেছেন অমর হুন্ডাল। প্রযোজনা করেছেন স্টোরি টাইম প্রোডাকশনের পাশাপাশি হোয়াইট হিল স্টুডিওর গুনবীর সিং সিধু ও মনমর্দ সিধু।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে