
শুক্রবার দুপুরে মারা গেছেন অভিনেত্রী আসমা ঝিলিক। তিনি নাটক ও সিনেমায় অভিনয় করতেন। শাকিব খান অভিনীত ‘রংবাজ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা সনি রহমান ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঝিলিকের স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের দাবি, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে সেখানেই মৃত্যু হয় ঝিলিকের।
নিহত ঝিলিকের বোন রেশমি আক্তার লোপা ফেসবুকে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা বোনকে শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিও কলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন।’
অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘আমার বোন আসমা ঝিলিক ও তাঁর স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেন সাইফুল্লাহ। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।’
নিহতের পরিবারের পক্ষ থেকে ঝিলিককে বহুতল ভবন থেকে ফেলে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ভবন থেকে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছে পুলিশ। অভিযুক্ত সাইফুল্লাহ এখন জেলহাজতে রয়েছেন।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৪ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৪ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৫ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৫ ঘণ্টা আগে