১৫ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। ২১ এপ্রিল সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় সেল্ফ টাইটেলড অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আলিফ। ওই দিন রাতে ইউটিউবে প্রকাশের পর গতকাল থেকে শোনা যাচ্ছে স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে। এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম। সর্বশেষ ২০১১ সালে প্রকাশ পেয়েছিল তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘কল্পনাতে’।
গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী এবং সংগীতশিল্পী সালমা সুলতানা দম্পতির সন্তান আলিফ আলাউদ্দিন। নতুন অ্যালবামে বাবা ও মায়ের গানও রেখেছেন আলিফ। অ্যালবামটি সাজানো হয়েছে ছয়টি গান দিয়ে। চারটি নতুন গানের সঙ্গে আলিফের মায়ের গাওয়া দুটি গান রিমেক করা হয়েছে। সালমা সুলতানার গান দুটির শিরোনাম ‘দেখো তো আমায়’ এবং ‘কাগজ আছে কলম আছে’। কাওসার আহমেদ চৌধুরীর লেখা দেখো তো আমায় গানটি সুর করেছেন আইয়ুব বাচ্চু, অপর গানটি মনিরুজ্জামান মনিরের লেখা এবং আলাউদ্দিন আলীর সুর করা।
এ ছাড়া ‘বিবেক’ ও ‘কিছু মনে কোরো না’ গান দুটি লিখেছেন ও সুর করেছেন আলিফের স্বামী মিউজিশিয়ান কাজী ফয়সাল আহমেদ। ‘ক্যাফিন’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আলিফ। আর তাঁর লেখা ‘প্রতিশোধ’ নামের আরেকটি গানের সুর করেছেন কাজী ফয়সাল। অ্যালবামের গানগুলোর সংগীত আয়োজনও করেছেন কাজী ফয়সাল।
নতুন এই অ্যালবাম নিয়ে আলিফ বলেন, ‘তৃতীয় অ্যালবাম প্রকাশের পর চতুর্থ অ্যালবাম করার প্রস্তুতি নিয়েছিলাম। তখনই গান তৈরি করতে শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে থেমে যেতে হয়েছিল। চাইলে আমি এই ছয়টি গান একটা একটা করে প্রকাশ করতে পারতাম। কিন্তু নস্টালজিক ব্যাপারটা আমাকে তা করতে দেয়নি। আমাদের কাছে তো একটা অ্যালবাম মানেই কয়েকটি গান। আমার মনে হয়, শ্রোতারাও আমার সিদ্ধান্তে খুশি হয়েছেন।’
আলিফ আরও বলেন, ‘এই অ্যালবামে চারটি নতুন গানের পাশাপাশি আমার মা সালমা সুলতানার গাওয়া দুটি গান নতুন করে রিমেক করেছি। সব মিলিয়ে অ্যালবামের গানগুলো একেকটা একেক রকমের। কোনোটি পিয়ানোতে করা, কোনোটি পার্টি সং, আবার কোনোটি ডিসকো আর রক। আশা করি সবার ভালো লাগবে।’

গত কয়েক বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ছিল আলোচনার কেন্দ্রে। ওই চেয়ারে বসার জন্য জায়েদ খান, নিপুণ আক্তার ও ডিপজলের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। সাধারণ সম্পাদকের চেয়ার দখলের আশায় তিন তারকার লড়াইয়ের নানা ঘটনায় নানামুখী সমালোচনার মুখে পড়েন তাঁরা, নানা হাস্যরসের...
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
অ্যান হ্যাথাওয়ে ভক্তের এই উপহার সাদরে গ্রহণ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। উপহারটি নেওয়ার সময় অত্যন্ত বিনয়ী ও হাসিখুশি ছিলেন অভিনেত্রী।
১৭ ঘণ্টা আগে
২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।
১৯ ঘণ্টা আগে