
এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে গায়িকাকে। এখন অনেকটা সুস্থ সাবিনা ইয়াসমীন। সুস্থ হয়ে নতুন গানের রেকর্ডিংয়ে অংশ নিলেন তিনি।
মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা দেশাত্মবোধক গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। এতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এ প্রজন্মের আরও ১০ শিল্পী। তাঁদের মধ্যে একজন আতিয়া আনিসা। এই প্রথমবার সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইলেন আতিয়া। সোশ্যাল মিডিয়ায় আতিয়া আনিসা জানান, সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইতে পারা তাঁর কাছে স্বপ্নের মতো।
স্টুডিওতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ফেসবুকে আতিয়া লেখেন, ‘আমার জীবনের এক স্মরণীয় দিন। জীবনে প্রথমবার সাবিনা ইয়াসমীন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তাঁর কণ্ঠের জাদু শুনে বড় হয়েছি। সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।’
সাবিনা ইয়াসমীনের আন্তরিকতায় মুগ্ধ আতিয়া। শিল্পীর সঙ্গে কাটানো সময় জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে জানিয়ে আতিয়া লেখেন, ‘এত বড় একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তাঁর সঙ্গে সময় কাটানো, তাঁর কাছ থেকে শিখতে পারা—এ অভিজ্ঞতা কখনো ভুলব না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে