
প্রতিবছর পবিত্র মাস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন’। এবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। প্রথম রানারআপ হয়েছেন আসাদুল্লাহ আবীর (শরিয়তপুর) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মো. আবু বকর সিদ্দীক (কুমিল্লা)।
এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে আলোকিত কোরআন প্রতিযোগিতা। দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন। গতকাল ২৮ মার্চ আলোকিত কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় প্রচারিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।’
ইউএসএ চ্যাম্পিয়ন হুজাইফা খান
দেশের পাশাপাশি গত বছর থেকে নর্থ আমেরিকায় শুরু হয়েছে এই আয়োজন। ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগি নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।

সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জ্যামাইকা, নিউইয়র্ক)। প্রথম রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভূঁইয়া (নিউইয়র্ক)।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে