
ধানুশ ও নয়নতারা—দুজনই দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা। একসঙ্গে কাজও করেছেন তাঁরা। দুই সুপার স্টারের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী।
তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র। নয়নতারার জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। অভিনেত্রীর অভিযোগ, এ তথ্যচিত্রে ব্যবহারের জন্য ধানুশ প্রযোজিত একটি সিনেমার ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করার ইচ্ছা ছিল। অনুমতি চেয়েছিলেন তাঁর কাছে। দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। উল্টো নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
নয়নতারার খোলা চিঠি থেকে জানা গেছে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। সিনেমাটি প্রযোজনা করেছিলেন ধানুশ। নয়নতারার তথ্যচিত্রে এই সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে এসব ক্ষেত্রে কপিরাইটের বিষয় থাকে। তাই সিনেমাটির প্রযোজক হিসেবে ধানুশের কাছে বারবার অভিনেত্রী অনুরোধ জানান অনুমতি দেওয়ার জন্য। তবে সেই অনুরোধে কর্ণপাত করেননি ধানুশ।
এই সিনেমার তিন সেকেন্ডের একটি বিহাইন্ড দ্য সিন ব্যবহার করা হয় তথ্যচিত্রটির ট্রেলারে। তাতেই ক্ষিপ্ত হয়েছেন ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ। অনুমতি না পাওয়ায় নানুম রাউডি ধান সিনেমার অংশবিশেষ বাদ দিয়েই মুক্তি দেওয়া হচ্ছে তথ্যচিত্রটি।

ধানুশকে প্রতিহিংসা বাদ দিয়ে অন্যের আনন্দে আনন্দিত হওয়ার এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন নয়নতারা। তাঁকে তথ্যচিত্রটি দেখারও আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী। তাতে ধানুশের মত বদলাবে বলেই নয়নতারার বিশ্বাস। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে