
বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন তিন খান—আমির, শাহরুখ ও সালমান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গেও দেখা গেছে সালমানকে। এ তিনজন হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে অভিনয় করা হয়নি তাঁদের।
তিন খান একসঙ্গে একটি সিনেমা করবেন, এমন ইচ্ছা তাঁদেরও রয়েছে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে ভালো চিত্রনাট্য না পাওয়ায় নাকি একত্র হওয়া হচ্ছে না তাঁদের। সেটা কবে সম্ভব হবে, আদৌ হবে কি না—এ সংশয়ের মধ্যে আশা জাগাল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ।

সাত পর্বের এ সিরিজে আমির, শাহরুখ ও সালমান—তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
দ্য ব্যাডস অব বলিউড সিরিজের ট্রেলার আজ প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে দেখা যায়, শুটিং সেটে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কথা বলছেন আমির খান। নায়ককে ডেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুচ্ছ তাচ্ছিল্য করেন। ট্রেলারের শেষদিকে নিজের সিগনেচার স্টাইলে আসেন শাহরুখ খান। অভিনেতা মনোজ পাওহার সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু মনোজ তাঁকে গায়ক বাদশা ভেবে ভুল করেন এবং গালি দেন।

ট্রেলারে অবশ্য সালমান ছিলেন না, তাঁকে পাওয়া গিয়েছিল সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া এ সিরিজের টিজারে। বলিউডের এক পার্টিতে গিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সালমানকে।
তিন খান ছাড়াও এ সিরিজে বলিউডের আরও অনেককে অতিথি চরিত্রে হাজির করেছেন আরিয়ান খান। রয়েছেন ববি দেওল, রাজকুমার রাও, সিদ্ধান্ত চতুর্বেদী, অর্জুন কাপুর, দিশা পাটানি, বাদশা, এস এস রাজামৌলি, করণ জোহর, রণবীর সিং, সারা আলী খানসহ অনেকে।
বলিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামার আর অন্দরের রাজনীতির গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য ব্যাডস অব বলিউড। গল্পের কেন্দ্রে রয়েছে আসমান সিং নামের এক যুবক। সে স্বপ্ন দেখে বড় তারকা হওয়ার। সুযোগও পায়। তারপর ইন্ডাস্ট্রিতে কী ধরনের জটিলতার মুখে পড়ে সে, সে জার্নির মধ্য দিয়ে বলিউডের নেতিবাচক দিক এ সিরিজে তুলে এনেছেন নির্মাতা আরিয়ান। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের ট্রেলার:

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৪ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৫ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৮ ঘণ্টা আগে