
হঠাৎ অসুস্থ কিয়ারা আদভানি। গতকাল শনিবার গেলেন হাসপাতালে। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি, চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিরে যান বাড়ি। কী হয়েছে অভিনেত্রীর?
জানা গেছে, কিয়ারা হাসপাতালে যাওয়ার কারণে বাতিল করা হয়েছে তাঁর নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’ প্রচার। কিয়ারার মুখপাত্র তরফ থেকে জানানো হয়েছে, কাজের চাপ বাড়ায় হঠাৎ দুর্বল অনুভব করেন কিয়ারা। এ কারণে চিকিৎসকেরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। ওই ছবি দেখে খবর রটে কিয়ারা অন্তঃসত্ত্বা। ওই ছবিতে আনুশকা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন তিনি। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা।

২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। সেখান থেকেই প্রেমের শুরু। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজন। ইতিমধ্যে ফারহান আখতারে ‘ডন থ্রি’ সিনেমা সই করেছেন কিয়ারা। তবে সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি। এরই মধ্যে দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ শেষ করেন। গত কয়েক দিন ধরে এই সিনেমার প্রচার করছিলেন কিয়ারা।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪৪ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে