
নতুন করে প্রেমে জড়িয়ে আলোচনা-সমালোচনায় আমির খান। বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘিরে তিনি এখন ‘টক অব দ্য টাউন’। সাবেক দুই স্ত্রীসহ পরিবারের সবার সঙ্গে নতুন প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে তাঁর একটি আবেগঘন ছবি ও ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আমির খানের পালি হিলসের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন মেয়ে ইরা। এমন মুহূর্তে বাবাকে জড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললেন দুজন। একপর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি ইরা। অশ্রুসিক্ত হয়ে গাড়িতে উঠে চলে গেলেন। আর এ নিয়ে নেটপাড়ায় চলছে নানা মুনির নানা মত।
এদিকে অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের জন্য যে কৈশোরে মানসিক অবসাদে ভুগতেন, সে কথা নিজেই জানিয়েছিলেন ইরা। এই দৃশ্য দেখে এখন অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি ষাট বছর বয়সী বাবার প্রেম কিংবা তৃতীয় বিয়ের গুঞ্জন মেনে নিতে পারছেন না তিনি?
আবার পাপারাজিদের সমালোচনা করে নেটিজেনদের কেউ লিখছেন, ‘আরে, ওদের একটু একা ছেড়ে দিন।’
কেউ বলছেন, ‘ব্যক্তিগত কোনো সমস্যার জেরেই হয়তো ইরা কাঁদছেন। কেন ভিডিও করেন এসব?’
গত বছরই ফিটনেস কোচ নুপূর শিখারের সঙ্গে বিয়ে হয়েছে ইরার। একাংশের ধারণা, ‘ইরা-নুপূরের সংসারে হয়তো অশান্তির সৃষ্টি হয়েছে।’
একজন লিখেছেন, ‘আমিরের নতুন প্রেম নিয়েই হয়তো শ্বশুরবাড়িতে ঝামেলা বেধেছে!’
মার্চের ১৩ তারিখ মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে পাপারাজিদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছিলেন আমির খান। সেখানেই ফটোসাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে লাজে রাঙা হয়ে গিয়েছিলেন অভিনেতা।
আমির খানের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের মালিক। এক সন্তানের মা তিনি।

সম্মাননা পেলেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েরা। বিশ্ব মা দিবস উপলক্ষে এই সম্মাননা দেওয়া হলো তাঁদের।
৩ ঘণ্টা আগে
এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। পুরোনো সেই রহস্য আজও তাড়া করে ফিরছে জর্জকুট্টির পরিবারকে।
৩ ঘণ্টা আগে
শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৮ ঘণ্টা আগে
মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
১৪ ঘণ্টা আগে