শেষ হচ্ছে অপেক্ষা। বহু অপেক্ষায় পর মুক্তির দ্বারপ্রান্তে ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে সিনেমার ট্রেলার।
জানা গেছে, পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
পুষ্পা ২ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পাটনার গান্ধী স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থান ছেয়ে গেছে পুষ্পার পোস্টার ও ফেস্টুনে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ আয়োজনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত হতে পারেন।

তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। নাম দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়।
এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির হিসেবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে