
দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। মাত্র দুটি সিনেমা ‘ক্যাসিনো রয়েল’ (১৯৬৭) ও ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) তৈরি হয়েছে অন্য প্রতিষ্ঠানের ব্যানারে। জেমস বন্ড কোন চশমা পরবে, কোন গাড়িতে চড়বে, কোন অস্ত্রে ঘায়েল করবে শত্রুদের—সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। তবে এখন থেকে গল্পটি লেখা হবে ভিন্নভাবে।
গত বৃহস্পতিবার আমাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হলো। যার আওতায় জেমস বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে। সফল ফ্যাঞ্চাইজি হিসেবে দীর্ঘ সময় হলিউডে রাজত্ব করছে জেমস বন্ড। ফলে চরিত্রটির স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের মতো হলিউডে প্রভাব সৃষ্টি হয়েছে এর প্রযোজক ব্রোকলি পরিবারের। এ চুক্তির পর সেই প্রভাব অনেকটা কমল। তবে একেবারে বিদায় নিচ্ছেন না তাঁরা, থাকছেন সহস্বত্বাধিকারী হিসেবে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।
প্রাইম ভিডিও ও আমাজন এমজিএমের প্রধান মাইক হপকিন্স দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ছয় দশকের বেশি সময় আগে থিয়েটারে সূচনা হয়েছিল জেমস বন্ডের। এ চরিত্রকে সিনেমা হলে নিয়ে আসার জন্য আমরা কৃতজ্ঞ প্রয়াত আলবার্ট আর. ব্রোকলি ও হ্যারি সল্টজম্যানের কাছে। তাঁদের পর মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি শক্ত হাতে হাল ধরেছিলেন। তাঁদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব পেয়ে আমরা সম্মানিত।’
অন্যদিকে মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ থেকে সরে গিয়ে শিল্প ও দাতব্য কাজে মনোনিবেশের পরিকল্পনা করেছেন তাঁরা। তাই জেমস বন্ডকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আমাজন এমজিএম স্টুডিওর হাতে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়েল’ থেকে শুরু করে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’—পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ সিনেমার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন। তাঁর পর নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। শোনা গেছে, এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে অ্যারন টেলর-জনসনকে।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৪ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৭ ঘণ্টা আগে