
শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। নির্মাতারা জানিয়েছেন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স। আজ রোববার সন্ধ্যায় প্রকাশ পেল প্রিন্সের মোশন পোস্টার। এতে প্রথমবার প্রিন্স লুকে ধরা দিলেন শাকিব খান।
১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিবকে দেখা গেল বিধ্বংসী রূপে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস আর পরনে কালো গাউন, হাতে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব খান। আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে অস্ত্র তাক করে রেখেছেন। এ যেন পুরোদস্তুর গ্যাংস্টার।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ অন্যদিকে, শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।’
নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। জানা গেছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি থাকবে রোমান্টিক একটি গল্প। এ কারণেই নাকি মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।
প্রিন্সে শাকিব খানের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ। ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে সিনেমার দুই লটের শুটিং।

সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাতে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ বিভাগে রয়েছে নিয়ামুল মুক্তার নাম। ‘রক্তজবা’ সিনেমার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। তবে নিয়ামুল মুক্তা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
১৪ ঘণ্টা আগে
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া চারটি সিনেমা প্রচার করবে চ্যানেল আই। আজ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিনেমাগুলো এ চ্যানেলে প্রচারিত হবে প্রতিদিন বেলা ৩টা ৫ মিনিটে। সিনেমাগুলো হলো ‘সাঁতাও’, ‘সুড়ঙ্গ’, ‘রক্তজবা’ ও ‘লাল শাড়ি’।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালে কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানানোর ঘোষণা দিয়েছিল সনি পিকচারস। গত বছর প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের নাম। এবার এল ফার্স্ট লুক। গত শুক্রবার সনি পিকচারস ফার্স্ট লুক প্রকাশ করতেই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
১৫ ঘণ্টা আগে
২০ বছর পূর্ণ করল প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ উপলক্ষে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও কলাকুশলীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন।
১৫ ঘণ্টা আগে