
সম্প্রতি মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী জয়ের গাওয়া নতুন গান ‘ধোঁকা’। কামরুল হাসান সোহাগের কথায় গানটির সুর করেছেন প্লাবন কুরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। ইতিমধ্যেই গানটির ভিডিও প্রকাশিত হয়েছে সাউন্ড বিডি নামের ইউটিউব চ্যানেলে। মডেল হয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তাঁর টিম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
জয় জানিয়েছেন, এরই মধ্যে গানটি দর্শক-শ্রোতার প্রশংসা কুড়াচ্ছে। জয় বলেন, ‘গানটির ভয়েস রেকর্ডিংয়ের পর এর ভিডিও পরিকল্পনা করি। দৃষ্টিনন্দন সেট আর কোরিওগ্রাফি দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরির চেষ্টা করেছি। মডেল হিসেবে প্রিয়া অনন্যা, তন্ময় সাবি ও রুমির পাশাপাশি অংশ নিয়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। অনেকেই নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। ভিডিও দেখে অনেকেই ভালো লাগার কথা বলেছেন। হিট হওয়া অনেক গানের চেয়ে এই গানের ভিউ কিছুটা কম হলেও দর্শকের এই ভালোবাসা আর প্রশংসাবাণী শিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি।’
নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘এই সময়ের দর্শকদের কথা মাথায় রেখে গানের ভিডিওটি নির্মাণের চেষ্টা করেছি। পুরো ভিডিওটিতে সিনেমাটিক ফিল দেওয়ার চেষ্টা করেছি। প্রতিদিনই গানটির ভিউ বাড়ছে। আমাদের বিশ্বাস, দর্শকের এই ভালো লাগা আরও বাড়বে।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে