টাইটানিকখ্যাত ব্লকব্লাস্টার নির্মাতা জেমস ক্যামেরন ভবিষ্যতের পৃথিবীকে তুলে ধরেন তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর ‘অ্যাভাটার’ সিনেমায়। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন গড়েছিল তাঁর ‘টাইটানিক’ ছবিটি, নিজের সেই সিনেমাকেও ছাড়িয়ে যায় ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমা আয় করে ২৮০ কোটি ডলারের বেশি।
দুনিয়াজুড়ে ঝড় তোলা সিনেমাটির সিক্যুয়াল আসছে শিগগিরই। এটি নির্মাণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এবার জানা গেল ছবির নাম। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সিনেমাটির নাম হবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। পাশাপাশি জানা যায় সিনেমা মুক্তির তারিখও। বিশ্বব্যাপী ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাকন কনভেনশনে ডিজনি এই ঘোষণা দেয়। এ সময় নির্মাতা জেমস ক্যামেরন ও প্রযোজক জন ল্যান্ডাউ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন উল্লেখ করে অস্কার বিজয়ী নির্মাতা ক্যামেরন বলেন, ‘প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে। প্রতিটি শট বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজুলেশন এবং থ্রি-ডিতে উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় এবারও জ্যাক সুলি ও না’ভি নেইতিরির ভূমিকায় থাকছেন যথাক্রমে স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। আর সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে। এ ছাড়াও থাকছেন কেট উইন্সলেট, এডি ফ্যালকো, জিওভানি রিবিসি, মিশেল ইয়োহ, জারমাইন ক্লেমেন্টের মতো তারকাদের।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে