
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার শোতে দর্শকদের ভিড়ে পদদলিত হয়ে এক নারী নিহত ও তাঁর ৯ বছর বয়সী সন্তান আহতের ঘটনায় দায়ের করা মামলায়ে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুন। আজ শুক্রবার পরিবারে লোকজনের উপস্থিতিতে তার বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ বছরের এক নারী। তাঁর এক সন্তানের অবস্থাও গুরুতর। এ ঘটনার মামলায় আসামি করা হয় থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষীসহ নায়ক আল্লু অর্জুনকেও। কারণ তিনি পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সেখানে উপস্থিত হওয়ায় তাৎক্ষণিক বিশৃঙ্খলা তৈরি হয়।
সে সময় হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেছেন, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’
কী ঘটেছিল সেখানে
বুধবার রাতে হায়দরাবাদে এই সিনেমার প্রিমিয়ারে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল সন্ধ্যা থিয়েটারের বাইরে। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে পৌঁছান দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী ওই নারীর। তাঁর ৯ বছরের মেয়েও গুরুতর জখম। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।
পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন ছবির সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে