
বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘পুষ্পা ২’ ভারতে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। আর এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা! আর সেটি হলো, হায়দরাবাদে প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ বছরের এক নারী। এ ঘটনার মামলায় আসামি করা হয়েছে থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তা রক্ষীসহ নায়ক আল্লু অর্জুনকেও।
এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেছেন, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’
কী ঘটেছিল সেখানে
বুধবার রাতে হায়দরাবাদে এই সিনেমার প্রিমিয়ারে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল সন্ধ্যা থিয়েটারের বাইরে। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে পৌঁছান দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী ওই নারীর। তাঁর ৯ বছরের মেয়েও গুরুতর জখম। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।
পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন ছবির সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে