
মঞ্চে এল নাটকের দল বটতলার শিশু বিভাগের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’। শনিবার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। শিশুদের নিয়ে অভিনয় প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এটি প্রদর্শিত হয়।
বটতলা বলছে, তাদের অভিনয় শেখার স্কুল এক্টরস স্টুডিওর আওতায় শিশুদের জন্য ‘অভিনয়ে হাতেখড়ি’ শীর্ষক ‘চার মাসব্যাপী’ নাট্যকর্মশালার ৬ষ্ঠ আবর্তন শেষ হয়েছে ৬ জুন। দীর্ঘ ছয় মাসে প্রশিক্ষণ ও মহড়া শেষে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিশুরা পরিবেশন করে নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’র উদ্বোধনী প্রদর্শনী। জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলার রচনা ‘ডাকাত হটজেনপ্লটজ’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন শাম্মি আক্তার এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন আজম রেওয়াজ।
প্রদর্শনী শেষে শিশুদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন বাংলাদেশের অষ্টম এভারেস্ট বিজয়ী নুরুন্নাহার নিম্মি, আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, লেখক ও গবেষক সামীও শীশ, কবি ও শিক্ষক সাকিরা পারভীন সুমা, বটতলার প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং বটতলা পরিচালনা পর্ষদের সদস্য শিল্পী লায়েকা বশীর।
প্রযোজনাটি নিয়মিত মঞ্চায়ন করবে বলে জানিয়েছে নাটকের দলটি। ‘অভিনয়ে হাতেখড়ি’ কর্মসূচির সাফল্যের ধারাবাহিকতায় শিশুদের থিয়েটার চর্চার স্বতন্ত্র পরিসর তৈরিতে বটতলা কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোতে অভিনয়ে হাতেখড়ি কর্মশালার মাধ্যমে বটতলা মঞ্চে এনেছে শিশুতোষ নাটক ‘গুপীবাঘা’, ‘গালিভারস ট্রাভেলস’, ‘আমরা সবাই রাজা’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ ও ‘ফাংসাং’।

টিভি নাটকের নিয়মিত শিল্পীদের নিয়ে ওটিটির কাজ করতে চান না নির্মাতারা—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ওটিটির অভিনয়শিল্পীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী মনিরা মিঠু বললেন...
১৯ ঘণ্টা আগে
চারবার স্ট্রোক করে গান থেকে একরকম ছিটকে পড়েছেন সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। মাঝে কিছুটা সুস্থ হয়ে স্বপ্ন দেখেছিলেন গানে ফেরার। তবে এখন বাস্তবতা বুঝতে পারছেন তিনি। জানেন, গানের জগতে আর ফেরা হবে না তাঁর।
১৯ ঘণ্টা আগে
প্রত্যয় খান একাধারে কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত আয়োজক। ছোটবেলায় পার্থ সরকারের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। গানের মানুষ বলেই আর কোনো নাটকে অভিনয় করা হয়নি তাঁর। সম্প্রতি প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটকের মূখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়।
১৯ ঘণ্টা আগে
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ১৮০ কোটি রুপির বেশি আয় করেছে রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি। তবে সমালোচনাও পিছু ছাড়ছে না। উঠেছে নারীদের প্রতি অবমাননা ও অশ্লীলতার অভিযোগ।
১৯ ঘণ্টা আগে