২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’
এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৯ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২০ ঘণ্টা আগে