এবার ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র, যার মধ্যে খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে একটি চলচ্চিত্রও আছে।
আগামী ২০ নভেম্বর ভারতের সমুদ্রনগরী গোয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসর।
২৮ নভেম্বর এই উৎসব শেষ হওয়ার আগে ২৫টি কাহিনিচিত্র ও ২০টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
এর মধ্যে হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে তৈরি ‘নকশীকাঁথার জমিন’ ছাড়াও রয়েছে সুমন পরিচালিত ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু নির্মিত ‘পাতালঘর’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’।
এ ছাড়া উৎসবে পশ্চিমবঙ্গেরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ দুটি হচ্ছে কাহিনিচিত্র বিভাগে অরিন্দম শীল পরিচালিত মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র ‘মহানন্দা’ এবং অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’।

টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
৫ মিনিট আগে
রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
১০ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
১৫ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১ দিন আগে