দুই বছর আগে হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতা থেকে ‘পত্র দিও’ শিরোনামের গান তৈরি করেছিলেন সংগীত পরিচালক ইমন। এবার পল্লিকবি জসীমউদ্দীনের কবিতা থেকে গান তৈরি করলেন ইমন। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী। কবিপরিবারের অনুমতি নিয়েই পল্লিকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী। তিনি জানান, বেঙ্গল সিম্ফোনি থেকে নিয়মিত প্রকাশ করা হবে গান। ইমন চৌধুরী বলেন, ‘গত দেড় বছর আমরা ২৫ থেকে ৩০ জন একসঙ্গে গান–বাজনা করছি। সবাই মিলে তৈরি করেছি বেঙ্গল সিম্ফোনি টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার কক্সবাজারে হয়েছে গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। কনক বলেন, ‘ইমন চৌধুরীকে আমি মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লিকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ–সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।’

ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর গান উপহার দিতে পারবেন তাঁরা।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে