
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা। আজ ঘোষণা করা হয়েছে শর্টফিল্ম কম্পিটিশন বিভাগে নির্বাচিত ১১টি সিনেমার নাম। এই তালিকায় রয়েছে রাজীবের ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
নিয়মের কারণে আলী সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা। জানালেন, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কারের চেষ্টা করেছি। সহজ-সরল, সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’
প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রচর্চার মধ্য দিয়েই নবীন নির্মাতারা অভিজ্ঞ হয়ে ওঠেন। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি।’
বিজ্ঞপ্তিতে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৪৭৮১টি সিনেমা জমা পড়েছিল। সেখানে থেকে ১১টি সিনেমাকে প্রতিযোগিতার জন্য বেছে নিয়েছে তারা। এর মধ্যে ৯টি ফিকশন আর দুটি অ্যানিমেশন। ১১টির মধ্যে পাঁচটিই নারী নির্মাতাদের সিনেমা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও এদিন ঘোষণা করা হয় চলচ্চিত্র শিক্ষার্থীদের বিভাগ লা সিনেফে স্থান পাওয়া সিনেমার নাম। ১৬টি সিনেমা নির্বাচিত হয়েছে এই বিভাগে।
আলী ছাড়াও স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা পাওয়া অন্য সিনেমাগুলো হলো গ্যাব্রিয়েল আরবান্টেসের ‘আরগুমেন্টস ইন ফেভার অব লাভ’, তৌফিক বারহেমের ‘আই অ্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’, আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’, সান্দ্রা ডেসমাজিয়েরসের ‘ফিলে ডে ল্যু’, মার্টিন ফ্রয়েসার্ডের ‘হাইপারসেনসেটিভ’, গ্রেগরি গ্রেসলিনের ‘দাম্মেন’, বালিন্ট কেনিয়ারেসের ‘দ্য স্পেকটেকল’, ঝাওগুয়াং লুও এবং শুহান লিয়াওয়ের ‘লিলি’, ইনেস নুনেসের ‘দ্য লোনলিনেস অব লেজার্ডস’ এবং ডায়ান ওয়েইসের ‘ভালচারস’।

আগামী ২৪ মে উৎসবের সমাপনী দিনে দেওয়া হবে স্বল্পদৈর্ঘ্য বিভাগের পাম দ’র পুরস্কার। এ বিভাগে জুরিপ্রধান হিসেবে আছেন জার্মান পরিচালক মারেন অ্যাডে। কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরটি শুরু হবে ১৩ মে।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
২ ঘণ্টা আগে