Ajker Patrika

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’
‘ঋতুকামিনী’ সিনেমায় আব্দুন নূর সজল ও অধরা খান। ছবি: সংগৃহীত

দুই বছর আগে শুরু হয়েছিল জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং। ওই বছরেই শেষ হয়েছিল দৃশ্যধারণের কাজ। সেন্সর ছাড়পত্রও পেয়েছিলেন নির্মাতা। কিন্তু মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা জাহিদ হোসেন আজকের পত্রিকাকে জানালেন, বিজয়ের মাসে অর্থাৎ আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঋতুকামিনী। প্রাথমিকভাবে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। আগামী নভেম্বরে সংবাদ সম্মেলন করে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

ঋতুকামিনী সিনেমা নির্মিত হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে। এতে উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, পারিবারিক নানা প্রতিবন্ধকার গল্প। সিনেমায় জুটি হয়েছেন আব্দুন নূর সজল ও অধরা খান। এটি এই জুটির প্রথম সিনেমা। আরও আছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খান প্রমুখ।

আব্দুন নূর সজল বলেন, ‘ঋতুকামিনী সিনেমায় দর্শক সমাজের এমন একটি চিত্র দেখতে পাবেন, যা হয়তো সবাই দেখে, কিন্তু এ নিয়ে কথা বলে না। আমি অভিনয় করেছি গ্রামের এক বখাটের চরিত্রে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

অধরা খান বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ সরল একটি মেয়ে। আশা করছি মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত