আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৭ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৭ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৮ ঘণ্টা আগে