
বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ ১৪ মার্চ। পা দিয়েছেন ৬০ বছরে। তবে এবারের জন্মদিনে যেন চমক নিয়ে হাজির অভিনেতা। প্রেম করছেন খান সাহেব। ২৫ বছরের পরিচিত নারীর সঙ্গে দেড় বছর ধরে ‘ডেট’ করছেন, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?
আমিরের জন্মদিনের আগে হওয়া এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন। অভিনেতা বলেন, ‘গৌরী ও আমি ২৫ বছর আগে দেখা করি, আর এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত দেড় বছর ধরে একসঙ্গে আছি।’
আমির খান আরও জানান, গত বুধবার মুম্বাইয়ের বাড়িতে তিনি গৌরীকে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
গৌরী সম্পর্কে আরও তথ্য জানিয়ে আমির বলেন, ‘গৌরী প্রোডাকশন বিভাগে কাজ করেন। আমি প্রতিদিন তাকে গান গেয়ে শোনাই।’
এ সময় আমির তাঁর নিজের জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর ভুবনের চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ ‘লগান’ সিনেমায় গ্রেসি সিং গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি ভুবনকে ভালোবাসতেন।

এমনকি আমির সংবাদ সম্মেলনে প্রেমিকাকে উদ্দেশ্য করে ‘কভি কভি মেরে দিল মে’ গানের লাইনও গেয়ে শোনান।
আমির এ-ও বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমার সন্তানেরা খুব খুশি। আমি ভাগ্যবান যে আমার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে।’
উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত। যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। তবু এখনো তাঁদের ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে