‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। যেটি মুক্তি পাবে ঈদের আগে। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান। জানালেন ‘সোলজার’ নামের সিনেমা নিয়ে আগামী ডিসেম্বরে দর্শকদের সামনে আসতে চান তিনি।
এক মাসের বেশি সময় অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর। সেখান থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানালেন, আগামী ডিসেম্বরে সাকিব ফাহাদের সোলজার সিনেমা মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। তিনি দেশের বাইরে থাকলেও জোরেশোরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি।
শাকিব খান বলেন, ‘ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পনির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই। সেভাবেই সব কাজ আগাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির নাম সোলজার, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে।’
এক মাস ধরে শাকিবের এই সিনেমা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর ছড়িয়েছিল সেনা কর্মকর্তার চরিত্রে সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, এ্তই সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন তানজিন তিশা। তবে এসব নিয়ে কোনো বক্তব্য দেননি সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে শাকিব খানের বক্তব্যে পরিষ্কার হলো সিনেমার নাম ও মুক্তির সময়।
জানা গেছে, সোলজার সিনেমায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখে দেবেন শাকিব। দায়িত্ব পালনকালে সেই এজেন্টের মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে সিনেমার গল্পে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম।
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েন শাকিব খান। এ নিয়ে শাকিব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত।.. সম্প্রতি দেওয়া আমার পোস্টে কাউকে মনঃক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না। যাঁরা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়।’
শাকিব খান আরও জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। কখনো রাজনৈতিক কোনো সুবিধা তিনি নেননি। বিগত সময়ে রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব পেলেও সিনেমার কথা ভেবে তা সচেতনভাবে এড়িয়ে গেছেন।

লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৩ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৪ ঘণ্টা আগে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
৫ ঘণ্টা আগে
দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
১৭ ঘণ্টা আগে