
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক কবির খান। ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’, ‘চান্দু চ্যাম্পিয়ন’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই নির্মাতার ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। কবির খান জানিয়েছেন সম্প্রতি দেখা তাঁর দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
অ্যাডোলেসেন্স
১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তার মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যাডোলেসেন্স সিরিজের গল্পে গুরুত্ব পেয়েছে ওই কিশোরের মনস্তত্ত্ব। দেখানো হয়েছে, গ্যাজেট, সোশ্যাল মিডিয়া আর অনলাইন কনটেন্টে ডুবে গিয়ে কতটা বিষিয়ে উঠছে কিশোরদের মন। গত মার্চে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিরিজটি। অ্যাডোলেসেন্স নিয়ে কবির খান বলেন, ‘সিরিজটি তখনই দেখেছি, যখন এটা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছিল। নির্মাতা হিসেবে আমার আগ্রহের জায়গা ছিল, কীভাবে প্রতি পর্ব ওয়ান শটে শুট করা হয়েছে। অভিনয়শিল্পীদের পারফরম্যান্স আর শুটিংয়ের টেকনিক আমাকে মুগ্ধ করেছে।’
ব্ল্যাক ওয়ারেন্ট
বিক্রমাদিত্য মোতওয়ান পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। আশির দশকের প্রেক্ষাপটে এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্ত। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। চার্লস শোভরাজ ও রাঙ্গা-বিল্লার মতো সন্ত্রাসীদের মুখোমুখি হতে হয়। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত জানুয়ারিতে। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে কবির খান বলেন, ‘বিক্রমাদিত্য মোতওয়ানের এই ক্রাইম থ্রিলার আমাকে শুরু থেকে আটকে রেখেছিল। সুনীল চরিত্রে জাহান কাপুরের অভিনয় অসাধারণ লেগেছে।’

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
১০ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১৭ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
২০ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
২০ ঘণ্টা আগে