
রাশিয়ার মস্কোতে আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ। চলবে ১০ আগস্ট পর্যন্ত। ২৯টি দেশের ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতা করছে এ উৎসবে। তার মধ্যে আছে বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘সোলমেট’ নামের সিনেমাটি বানিয়েছেন আদেল ইমাম অনুপ। এটি এ নির্মাতার প্রথম নির্মাণ।
উৎসবের ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে ২০টি দেশের ৫৮টি কনটেন্ট। ৪ মিনিট দৈর্ঘ্যের সোলমেট তার মধ্যে একটি। নির্মাতা জানিয়েছেন, এক জোড়া জুতার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলত এবং তার শেষ পরিণতি কী হতে পারত— সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিয়েছেন কনক খন্দকার। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়াটা সত্যিই সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে।’
দেশে সোলমেট-এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে। এর গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৪ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৭ ঘণ্টা আগে