প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে ‘জাতির কথা’ নামের একটি সংগঠন। নারীদের অপমান করা এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগ তুলেছেন সংগঠনটির সদস্যরা।
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বছর তিনেক আগে একটি টিভি চ্যানেলে করা তাঁর মন্তব্য নিয়ে গত মঙ্গলবার কলকাতার নেতাজিনগর থানায় কবীর সুমনের বিরুদ্ধে এ অভিযোগ জানানো হয়।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ জানালেও নিয়মমাফিক এখনো কোনো আনুষ্ঠানিক এফআইআর করা হয়নি। আপাতত বিষয়টির প্রাথমিক অনুসন্ধান চালানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা মেনেই পুলিশ এই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তা দিয়ে জাতির কথা সংগঠনের সদস্যরা বলেন, ‘কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। কিন্তু তাঁর যে ধরনের ভাষা, বিশেষ করে নারীদের এবং বাঙালির প্রতি উনি যে ধরনের শব্দ ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে কোনোভাবেই বরদাশত করছি না। তাঁকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় আইনি ব্যবস্থা করব আমরা।’
এত দিন কেন অভিযোগ জানালেন না, এমন প্রশ্নের উত্তরে জাতির কথা সংগঠনের সদস্যরা বলেন, ‘হিন্দুরা অবশেষে জেগেছে। আমাদের সংগঠনের কর্মীরা একত্র হয়েছে, যাতে হিন্দু সমাজকে এভাবে অসম্মানিত ও তাচ্ছিল্য করা না যায়। যে কথা কবীর সুমন বলেছেন, তার মূল্য তাঁকে দিতেই হবে।’
কবীর সুমন তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। তৃণমূলের হয়ে ২০০৯ সালে যাদবপুর কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিজেপির বিরোধীতায় সব সময়ই সরব তাঁর কণ্ঠ।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করেছে বিজেপি। ফলে রাজনৈতিকভাবে কবীর সুমনকে হেয় করার অপচেষ্টা চলছে, এমন অভিযোগ তাঁর ভক্তদের। জাতির কথা সংগঠনের এ অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি কবীর সুমন।

শুরু থেকেই আমাদের সম্পর্কটা ডিরেক্টর-আর্টিস্টের মতো ছিল না। ছিল বাবা-মেয়ের মতো। পিতৃস্থানীয় একটা জায়গা পেয়েছিলাম। আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। সিনেমার কাজ শেষ হয়ে গেলেও আমাদের প্রায়ই কথা হতো। নিয়মিত আমার খোঁজ নিতেন।
৭ ঘণ্টা আগে
আগামী ২৬ জুন ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড।
৮ ঘণ্টা আগে
কলকাতার জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
৮ ঘণ্টা আগে
মুক্তির ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও এখনো শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ডিসিপি বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদে মুক্তির তালিকায় থাকা জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমারও একই অবস্থা।
৮ ঘণ্টা আগে