টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
নতুন বছরের শুরুতেই আটকে যায় কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমার শুটিং। অজানা কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজও। দুটি কাজের নেপথ্যে ফেডারেশন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই গত সপ্তাহে ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেয় ফেডারেশন। এ অবস্থায় শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। কেন টেকনিশিয়ানরা কাজ বন্ধ করেছেন তার কোনো স্পষ্ট জবাব জানা নেই কারও। যেমন ছিল না কৌশিক গাঙ্গুলি ও জয়দীপের বেলায়। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমরা কেউ কারণটাই জানতে পারছি না। কার সঙ্গে কী নিয়ে কথা বলব, সেটাও বুঝতে পারছি না।’
পরিচালকদের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের শুটিংয়ের কাজ কেন বন্ধ করা হয়েছে, তা জানতে একাধিকবার ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন পরিচালকেরা। কিন্তু ফেডারেশন সেই আহ্বান উপেক্ষা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে গতকাল শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা একটি বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন পরিচালকরা তাঁদের বিবৃতিতে ফেডারেশনের উদ্দেশে কিছু শর্ত উপস্থাপন করেছেন। কেন একাধিক পরিচালককে ব্যান করা হচ্ছে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে ফেডারেশনকে। সেই সব পরিচালক যাতে অবিলম্বে কাজ শুরু করতে পারেন, তার ব্যবস্থাও করতে হবে। গত বছর টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন কাজ বন্ধ না করা হয়। তাহলে ফেডারেশন কেন সেই নির্দেশ অমান্য করে তিনজন পরিচালকের প্রজেক্টে টেকনিশিয়ানদের কাজ করতে দিল না? এই প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১২ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে