গতকাল সোমবার ৩০ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুতর হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেয়া হয়। বর্তমান তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে অভিনেতার। হাসপাতালের কার্ডিয়াক ক্যাথ ল্যাবে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। রজনীকান্তের ভক্তরা তাঁর শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে আছেন। তবে, এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে বা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে ২০২০ সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়লে রাজনীতি থেকে সরে এসেছেন রজনীকান্ত। সে বছর ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করার পরে স্বাস্থ্যহানি ও কোভিড মহামারির কারণে সরে আসেন অভিনেতা। এ ছাড়া, প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার।
রজনীকান্তের লোকেশ কঙ্গরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমার শুটিং চলছে। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি হতে যাচ্ছে রজনীকান্তর ১৭০ত সিনেমা। এটি প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশনস। এতে রজনীকান্ত ছাড়াও অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল, রান্না দাগগুবতি, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং, দুসেরা বিজয়নকে অভিনয় করতে দেখা যাবে।

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
১২ ঘণ্টা আগে
সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি।
১৩ ঘণ্টা আগে
অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
১৩ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর কাছে বয়স একটি নিছক সংখ্যা মাত্র। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ‘প্যায়ারেলাল’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭৬ বছরে এসেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।
১৩ ঘণ্টা আগে