বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।

শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে