ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে আমলনামা বানিয়েছেন রায়হান রাফী, যেমনটা তাঁর প্রায় সব কাজেই দেখা যায়। তবে এবার কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তা এখনই বলতে চান না নির্মাতা। রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে তিনি সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
আমলনামায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। এ সিনেমা দিয়েই আবার রাফীর পরিচালনায় ফিরলেন তমা। এর আগে রাফীর নির্দেশনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’সহ বেশ কয়েকটি কাজ করেছেন তমা। দুজনের মাঝে সম্পর্কের গুঞ্জনও আছে। তবে গত সেপ্টেম্বরে শোনা গিয়েছিল তাঁদের মাঝে সম্পর্ক আর নেই।
সে সময় ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমা জানান, ফাটল ধরেছে তাঁদের সম্পর্কে। রাফীর সঙ্গে আর কাজ না করারও ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সবকিছু উড়িয়ে দিয়ে আমলনামার মাধ্যমে আবারও এক হলেন নায়িকা-নির্মাতা জুটি। জানা গেছে, মার্চের মাঝামাঝি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা।
৫ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
৭ ঘণ্টা আগে
ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১ দিন আগে