Ajker Patrika

শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ
শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিন আক্তার সুমির পক্ষে গত ২৮ অক্টোবর নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের কোরবানির ঈদে মুক্তির জন্য রিয়েল এনার্জি প্রোডাকশনের ‘ঠিকানা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শরিফুল রাজ। এ সময় অগ্রিম পারিশ্রমিকও প্রদান করা হয় তাঁকে। চুক্তি অনুযায়ী ওই ঈদের জন্য নির্মিত সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমায় অভিনয় ও কোনো ধরনের প্রচার করতে পারবেন না রাজ। কিন্তু গত ৩১ আগস্ট ঘোষণা আসে আগামী কোরবানির ঈদের জন্য তৈরি ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমায় অভিনয় করছেন রাজ। ফেসবুকে পোস্টার শেয়ার করে এমন খবর প্রচার করেন অভিনেতা নিজেই। বিষয়টি নজরে আসলে রাজকে জানালেও ফেসবুক থেকে ওই সিনেমার পোস্টার ডিলিট করেননি তিনি।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর অভিনেতাকে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। ওই নোটিশ হাতে পাওয়ার পর অভিনেতা এবং তাঁর ম্যানেজার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দেন। অথচ, শুটিং শিডিউল দেওয়ার কথা থাকলেও তা এখনো দেননি রাজ। এই কারণে সিনেমার প্রি প্রোডাকশন শুরু হতে দেরি হচ্ছে। এই দেরির কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের অংশীদার ও স্পনসররা সিনেমাটি নিয়ে হতাশ হয়ে পড়েছেন। এর ফলে বড় আকারের ক্ষতির সম্মুখীন হতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শরিফুল রাজের শুটিংয়ের শিডিউল নিশ্চিত করার জন্য বলা হয়েছে। অন্যথায় শরিফুল রাজের বিরুদ্ধে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রদেয় অর্থসহ সব ক্ষতি এবং লোকসানের দায়ভার শরিফুল রাজকে নিতে হবে। নোটিশের উত্তর না পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোনো ধরনের বিবৃতি বা মন্তব্য আসেনি রাজের পক্ষ থেকে। যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত