Ajker Patrika

কাল শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের নিয়ে আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৯: ৩৬
কাল শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের নিয়ে আয়োজন
ফাইল ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য সাংস্কৃতিক আয়োজন করেছে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

আয়োজনে থাকছে আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে সমবেত নৃত্য ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ পরিবেশন করবে সুইড বাংলাদেশ, নৃত্য পরিচালনায় থাকবেন রেশমী আবেদীন।

একক সংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ পরিবেশন করবেন চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার সুজন রহমান। অমিত হাসানের পরিচালনায় সমবেত নৃত্য ‘এই রাঙামাটির পথে লো’ পরিবেশন করবে ল্যাবরেটরি মডেল স্কুল।

একক সংগীত ‘আমার মনের কোণের বাইরে’ পরিবেশন করবেন শারমিন আক্তার শিকু এবং ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ পরিবেশন করবেন সায়মা শারমিন ইমা।

এরপর এক্সপ্রেশন ওয়েলফেয়ার সোসাইটি সমবেত নৃত্য ‘বিহুর এ লগন মধুর এ লগন’ পরিবেশন করবে, নৃত্য পরিচালনায় রাফিয়া খন্দকার। শান্ত রহমান একক সংগীত ‘আমার স্বপ্নগুলো কেন এমন হয়’ এবং শাহিন রেজা রাসেল একক আবৃত্তি পরিবেশন করবেন।

সবশেষ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সমবেত নৃত্য ‘আয় তব সহচরি হাতে হাতে ধরি’ পরিবেশন করবে। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত