
দ্য মমি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দ্য মমি’। গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আমেরিকান ভৌতিক ঘরানার সিনেমাটি। একই দিন থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্সেও। লি ক্রোনিন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।
দ্য মমি ফ্র্যাঞ্চাইজির এই নতুন সংস্করণ আগের পর্বগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি আর রেটেড বডি-হরর সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে। এক সাংবাদিক ও তার পরিবারকে কেন্দ্র করে এ সিনেমার প্রেক্ষাপট। গল্পে দেখা যায়, একসময় তারা সুখী পরিবার ছিল। একদিন পরিবারের ছোট মেয়েটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না। এই ঘটনা পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়।
আট বছর পর হঠাৎ একদিন সেই মেয়েটিকে মরুভূমির একটি এলাকায় পাওয়া যায়। সে বেঁচে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার বয়স বাড়েনি। পরিবার তাকে ফিরে পেয়ে খুশি হলেও, কিছু অদ্ভুত বিষয় তাদের চোখে পড়ে। মেয়েটি বাড়ি ফেরার পর থেকে তার আচরণ অদ্ভুত লাগতে থাকে। অস্বাভাবিক কথা বলতে থাকে।
রাতে তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। পরিবারের সদস্যদের মনে হতে থাকে, তারা যাকে ফিরে পেয়েছে, সে তাদের মেয়ে নয়, অন্য কিছু। তবে মা বিশ্বাস করতে চায় না যে মেয়েটি বদলে গেছে। বাবা বাস্তবতা মেনে নিতে শুরু করে। পরিবারে ভাঙন শুরু হয়। একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।
দ্য মমির গল্প আগের সিনেমাগুলোর মতো নতুন পর্বটি অ্যাডভেঞ্চার না হয়ে পারিবারিক ট্র্যাজেডি ও হরর হওয়ায় দর্শকেরা বেশি কৌতূহলী। অনেকেই বলছেন, এটি এ বছরের সবচেয়ে ভয়ংকর সিনেমাগুলোর একটি।

কপিরাইট নিয়ে নতুন করে শুরু হওয়া আইনি জটিলতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানালেন, এই জটিলতা খুব শিগগির মেটার কোনো সম্ভাবনা নেই।
৩ ঘণ্টা আগে
নতুন সিনেমায় সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। নয়নতারার চরিত্রটিকেও বেশ শক্তিশালী এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হবে।
৪ ঘণ্টা আগে
সাধারণত কোনো সিনেমায় নিজের গান ব্যবহারের অনুমতি দেন না অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। তবে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহারের জন্য ‘চাইতেই পারো তুমি’ গানটি দিয়ে দেন সুমন। এর কারণ, তানিম নূর তাঁর অন্যতম পছন্দের পরিচালক।
১১ ঘণ্টা আগে
বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে কাজ শুরু করেন। এ বছর ক্যারিয়ারের এক দশক পূর্ণ হচ্ছে তাঁর। এই ১০ বছরে সানিয়া প্রমাণ করতে পেরেছেন, বড় কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের...
১২ ঘণ্টা আগে