দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি। নাম ‘শিরোনাম’।
গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে শিরোনাম সিনেমার ঘোষণা দেন কাজী মারুফ। সেখানে দেখা গেল চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে রক্ত, তার মাঝে পড়ে আছে তিনটি সংবাদপত্র। একটি সংবাদপত্রে শিরোনাম ‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’, অন্য দুটির শিরোনাম ‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ ও ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’।
পোস্টার দেখে অনুমেয় রাজনীতি ও সীমান্তবর্তী এলাকার গল্প উঠে আসবে সিনেমায়। তবে এখনই গল্প নিয়ে বিস্তারিত কথা বলতে চাইলেন না কাজী মারুফ। যুক্তরাষ্ট্র থেকে জানালেন, দেশের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট বেছে নিয়েছেন তিনি। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে কি না জানতে চাইলে কাজী মারুফ বলেন, ‘অনেকটাই, তবে পুরোপুরি সত্য ঘটনা নিয়ে নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই সিনেমা। আসলে সিনেমা মানেই কল্পনা আবার সিনেমা মানে সত্য। এখন এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি দর্শক পছন্দ করবে।’
সবশেষ মুক্তি পাওয়া মারুফের গ্রীন কার্ড সিনেমায় উঠে এসেছিল প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানা সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার ফলে এই ঘটনাগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেটাই তুলে ধরেছিলেন সিনেমায়। সিনেমাটি মুক্তির পর অবশ্য প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি। ওই ঈদে মুক্তি পাওয়া ১১ সিনেমার ভিড়ে মাত্র দুটি হল পেয়েছিল গ্রীন কার্ড।
গ্রীন কার্ডের শুটিং যুক্তরাষ্ট্রে করা হলেও শিরোনাম সিনেমার শুটিং দেশে হবে বলে জানালেন মারুফ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি, তবে তাঁর বিপরীতে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মারুফ জানালেন, সিনেমার কাজে এ মাসেই দেশে ফিরবেন। সে সময় চূড়ান্ত করবেন নায়িকা। মারুফ বলেন, ‘১৫ অক্টোবর দেশে ফিরব। সে সময় নায়িকাসহ অন্যান্য কলাকুশলী চূড়ান্ত করা হবে। এরপরই শুটিং শুরুর পরিকল্পনা আছে।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২৫ মিনিট আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
২ ঘণ্টা আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
২ ঘণ্টা আগে