চলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত করে ২৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির ৮(ঘ) নং শর্তে বর্ণিত প্রযোজকের আর্থিক সক্ষমতা, অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা আছে মর্মে প্রত্যয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। এ ছাড়া অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’
২১ এপ্রিল চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীরা জানান, একজন ক্ষুদ্র জনগোষ্ঠীর নির্মাতা, তরুণ, নবীন কিংবা প্রান্তিক নির্মাতার পক্ষে এই আর্থিক প্রমাণপত্র জমা দেওয়া প্রায় অসম্ভব। প্রতিভাবান অনেক নির্মাতা চমৎকার চিত্রনাট্য থাকা সত্ত্বেও অর্থের অভাবে অনুদানের আবেদন করতে পারছেন না।
প্রজ্ঞাপনে উপরিউক্ত নিয়ম তুলে নেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে সরকারি অনুদানে চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার সময়। পূর্বঘোষণা অনুযায়ী ২২ এপ্রিল ছিল কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ। নতুন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, অনুদানের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল পর্যন্ত। ২০২8-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২ ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২ চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে