২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিকুয়াল ‘এই অবেলায় ২’ নিয়ে আসছে শিরোনামহীন। বাংলার পাশাপাশি তৈরি হয়েছে গানটির ইংরেজি ভার্সন। এই প্রথম শ্রোতাদের জন্য ইংরেজি গান নিয়ে আসছে ব্যান্ডটি। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের পঞ্চম গান।
এই অবেলায় ২ গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। শুটিং হয়েছে থাইল্যান্ডে। নতুন এই গান নিয়ে জিয়াউর রহমান বলেন, ‘এই অবেলায় প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। গানটির আরেকটি সিকুয়াল হোক, সেটা সবাই চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের হাসিমুখ গানের বেলায়ও এমনটা হয়েছিল। এই অবেলায় নিয়ে শ্রোতাদের ব্যাপক চাহিদা আমরা টের পাচ্ছিলাম। বাতিঘর অ্যালবামের পরিকল্পনার সময় তাই পরিকল্পনা সাজালাম গানটির সিকুয়াল নিয়ে। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত আছে গানটি। ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। দারুণ একটা গল্প আছে গানের ভিডিওতে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।’
এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন নিয়ে জিয়া বলেন, ‘এই প্রথম আমরা ইংরেজি গান করলাম। প্রথম গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, ‘আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।’ ওই জায়গা থেকেই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভাষা ইংরেজি। তাই ইংরেজি ভাষা বেছে নেওয়া। অ্যালবামের ‘জানে না কেউ’ গানটিরও ইংরেজি ভার্সন তৈরি করা হয়েছে।’
মোট চারটি ভার্সনে প্রকাশ পাবে এই অবেলায় ২। বাংলা ও ইংরেজি ভাষার মূল মিউজিক ভিডিওর সঙ্গে ব্যান্ড সদস্যের পারফরম্যান্স দিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। আরেকটি তৈরি হয়েছে লিরিক্যাল ভিডিও। পর্যায়ক্রমে ভিডিওগুলো ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান জিয়া।
গান প্রস্তুত থাকলেও স্পনসরের অভাবে মুক্তির তারিখ ঘোষণা করতে পারছে না শিরোনামহীন। স্পনসর পেয়ে গেলে চলতি মাসেই গানটি মুক্তি দিতে চায় তারা। এ বিষয়ে জিয়ার ভাষ্য, ‘গানটির জন্য এখন স্পনসরশিপের অপেক্ষায় আছি। বাস্তবিক অর্থে স্পনসর ছাড়া এত বিশাল আয়োজনের একটি গান প্রকাশ করা কোনো ব্যান্ডের পক্ষে সম্ভব নয়। স্পনসর পেলেই এই অবেলায় ২ রিলিজ করে দেব।’

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
৮ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
২০ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
২১ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
২১ ঘণ্টা আগে