বলিউডের স্টার কিডদের নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। আর তারকার সন্তানেরা যখন নিজেরাই তারকা হয়ে ওঠেন, তখন তো আর কথাই নেই। এমনই কয়েকজন স্টার কিডকে নিয়ে একটু যেন বেশি আগ্রহ নেটিজেনদের। তাঁরা হলেন সুহানা খান, অনন্যা পান্ডে, আর শানায়া কাপুর। এই তিনজন আবার বিএফএফ বা বেস্ট ফ্রেন্ড ফর এভার।
মাঝেমধ্যেই সুহানা, অনন্যা ও শানায়াকে দেখা যায় বিভিন্ন পার্টিতে। বিশেষ করে হালের পুল পার্টিতে বেশ সরব এই স্টার কিডরা। সময় পেলেই পুল পার্টিতে জলকেলিতে মাতেন তাঁরা। সেই সব ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি এই তিন স্টার কিড নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। যখনই সময় পান, তখনই পার্টি করেন সুহানা, অনন্যা আর শানায়া। আর এমনই কিছু পুল পার্টির মুহূর্ত ভাইরাল নেট দুনিয়ায়।
সম্প্রতি অনন্যা পান্ডে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে বাকি দুই স্টার কিডের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে। রংবেরঙের বিকিনিতে পুল পার্টিতে আলো ছড়াচ্ছেন তাঁরা।
এর আগে এই তিন স্টার কিডের ছোটবেলার পুল পার্টির ছবি ভাইরাল হয়েছিল। এ ছাড়া কয়েক দিন আগে এক ডিনার পার্টিতে সুহানা, অনন্যা ও শানায়ার বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি বেশ সাড়া ফেলে নেট দুনিয়ায়।
এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছ শাহরুখকন্যা সুহানার। অন্যদিকে সঞ্জয় কাপুররন কন্যা শানায়া কাপুরও খুব শিগগিরই আসছেন সিনেমায়। আর চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে তো ২০১৯ সাল থেকেই অভিনয় করছেন বলিউডে।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৬ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৭ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৭ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৮ ঘণ্টা আগে