
প্রখ্যাত বলিউড প্লেব্যাক শিল্পী ও অসমিয়া গায়ক জুবিন গার্গ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ৫২ বছর বয়সী এই শিল্পী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাঁর ২০ ও ২১ সেপ্টেম্বর সংগীত পরিবেশনার কথা ছিল।
সাগর থেকে উদ্ধার করার পর তাঁকে সিপিআর দেওয়া হলেও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভারতীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের এক প্রতিনিধি এনডিটিভিকে জানান, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গের শ্বাসকষ্ট হচ্ছিল। ফেস্টিভ্যালের প্রতিনিধি অনুজ কুমার বরুয়া বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জুবিন গার্গের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করছি। স্কুবা ডাইভিং করার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে সিপিআর দেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বাঁচানোর সব চেষ্টা সত্ত্বেও তিনি আইসিইউতে মারা যান।’

গান, সুর ও অভিনয় দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পরিচিতি লাভ করেন জুবিন গার্গ। তিনি অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষার ছবিতে গান গেয়েছেন। বিশেষত, ইমরান হাশমি ও কঙ্গনা রনৌত অভিনীত ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানটি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়া ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বাতা’সহ আরও অনেক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। তিনি ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘মিশন চায়না’, ‘দীনবন্ধু’, ‘মন জাই’সহ কয়েকটি সিনেমায় অভিনয় এবং পরিচালনাও করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আজ আসাম তার প্রিয় সন্তানদের একজনকে হারাল। জুবিন আসামের জন্য কী ছিলেন, তা ভাষায় বর্ণনা করা কঠিন। তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। জুবিনের কণ্ঠের মধ্যে মানুষকে উজ্জীবিত করার এক অতুলনীয় ক্ষমতা ছিল এবং তাঁর সংগীত সরাসরি আমাদের মন ও আত্মা স্পর্শ করত।’
আসামের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অশোক সিংহাল এবং সাবেক সংসদ সদস্য রিপুন বোরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ একজন ফ্যাশন ডিজাইনার।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৬ ঘণ্টা আগে