পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এম রাহিম বানিয়েছিলেন ‘শান’। সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে শান দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।
শান কীভাবে অর্জুন হয়ে গেল, তা নিয়ে দ্বিধায় দর্শকেরা। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে যে টিজার শেয়ার করা হয়েছে, তার কমেন্ট বক্সে এ নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?
শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’

শান সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে সিয়াম বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’
নাম পরিবর্তন হলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সিনেমার প্রচারকে ইতিবাচক হিসেবে দেখছেন সিয়াম। তিনি বলেন, ‘শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তাঁরা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘জংলি’। এটিও পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রাহিম জানিয়েছেন, আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৮ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৯ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে