
শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। আজ মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
সংবাদমাধ্যমে তানজিন তিশা বলেন, ‘আমি এই নাটকে স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করছি। যাকে আমরা অটিস্টিক বলি। চরিত্রের প্রয়োজনে যে মারতে পারে, কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতেও পারে। সে (সামিয়া অথৈ) এমনভাবে লাইভ করেছে, তাতে মনে হবে, আমি হয়তো তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছি। এখানে ব্যক্তিগত আক্রমণের কোনো বিষয় নেই। এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে ছিল, ততটুকু করেছি। চরিত্রের বাইরে কিছু করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল জায়গা থেকে বেরিয়ে বিষয়টিকে সে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’
তানজিন তিশা আরও বলেন, ‘এখানে সিনিয়র শিল্পীরা আছেন। ডিরেক্টর আছেন, পুরো টিম আছে। তারা দেখেছে কতটা প্রফেশনালি কাজটি হয়েছে। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই প্রথমে এ নিয়ে কথা বলিনি। কারণ, আমি চাইনি কাজটা ফেঁসে যাক।’
তানজিন তিশার অভিযোগ, ফেসবুক লাইভে অথৈ ইচ্ছাকৃতভাবে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি উদ্দেশ্যমূলক। ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন অথৈ।
অন্যদিকে, যে নাটকের সেটে এ ঘটনা ঘটেছে, সে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, ‘এ নাটকে তিশার চরিত্রটা হচ্ছে স্পেশাল চাইল্ডের। দৃশ্যে ছিল, অথৈকে সে চড় দেবে, খামচি দেবে। এর মধ্যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এটাও সত্যি যে, চড়টা তিশা জোরেই দিয়েছে, যেটা কথা ছিল না। আমার সেটে এমন ঘটনা এই প্রথম। দুজনকেই বোঝানোর চেষ্টা করেছি। এখানে শহীদুজ্জামান সেলিম ভাই আছেন, মোমেনা চৌধুরী, মিঠু আপা আছেন। সবাই বসে একটা সমাধান করা যেত। কিন্তু অথৈ চলে গেল। তাদের মধ্যে আগে থেকে ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি না, তা তো জানি না। যদি থাকে, তাহলে তারা আমাকে আগে জানাতে পারত।’

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
৫ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
১৬ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
১৬ ঘণ্টা আগে