
বরাবরই দেশের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে মন্তব্য করেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বিশেষ করে নারী সমাজের কোনো বিষয়ে নিয়ে পোস্ট দিয়েই থাকেন তিনি। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ভারতে অবস্থানরত এই আলোচিত-সমালোচিত লেখিকা। এবার বাংলাদেশের ‘সংস্কার’ প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা।
বর্তমানে দেশে চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনের ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ আর সেই পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই।

গত আগস্ট মাসে উত্তাল বাংলাদেশে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন এ অভিনেত্রী। সে সময়ের একটি ভিডিওতে মাইকে চিৎকার করে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই...।’ বাঁধন বরাবরই সাহসী, স্বাধীনচেতা, স্পষ্টভাষী। ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’ থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন বাঁধন।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১৯ ঘণ্টা আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে