
বাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ্ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন, সীরাজুম মুনীরসহ সংঘের সদস্যরা।
গত শনিবার সন্ধ্যায় তুষার হাসানের সঞ্চালনায় গীতিকবি আড্ডা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। প্রথম পর্বে জয় শাহরিয়ারের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গী। এরপর দ্বিতীয় পর্বে সাকী আহমেদের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন লিটন অধিকারী রিন্টু এবং তৃতীয় পর্বে অধরা জাহানের সঞ্চালনায় অংশ নেন গোলাম মোর্শেদ।
এই আয়োজনে অতিথিরা সংগীতে তাঁদের পথচলা নিয়ে উপস্থাপক ও দর্শকদের সঙ্গে কথা বলেন, মতবিনিময় করেন। এ সময় ভিডিওচিত্রের মাধ্যমে প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করা হয়। আড্ডায় তিনজন গীতিকবির বর্ণাঢ্য ক্যারিয়ার ছাড়াও জীবনের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে। সংঘের সভাপতি আসিফ ইকবালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় গীতিকবি আড্ডা।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৬ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৭ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৭ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৮ ঘণ্টা আগে