
লেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক—এক আফজাল হোসেন পরিচিত নানা পরিচয়ে। তবে সবকিছু ছাপিয়ে তাঁর অভিনয়শিল্পী পরিচয়। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজে।
আবারও ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। ১৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নতুন সিরিজ ‘মেসমেট’। এতে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘কারাগার ২’ ওয়েব সিরিজে সর্বশেষ দেখা মিলেছিল আফজাল হোসেনের। এরপর শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান’স ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে অভিনয়ের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সরে যান। এরপর অভিনয়ে তেমন একটা দেখা যায়নি তাঁকে। ২০২২ সালে আফজাল হোসেন শুটিং করেছিলেন মেসমেটের। অবশেষে আলোর মুখ দেখছে সিরিজটি।
পলাশ পুরকায়স্থর ‘মেসমেট’ উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন মিল্টন। সম্প্রতি বঙ্গর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে ট্রেলার। আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল, দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় মামুনকে। স্বপ্নে সে মানুষের মৃত্যু দেখে। ভয়ানক বিষয় হলো, যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। পরামর্শ নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানীর। একসময় নিজেই নিখোঁজ হয় মনোবিজ্ঞানী। তাকে খুঁজতে গিয়ে গোয়েন্দা বিভাগ পড়ে অথই সাগরে।
নির্মাতা জন মিল্টন বলেন, ‘উপন্যাস থেকে পর্দায় গল্প ফুটিয়ে তুলতে চিত্রনাট্যের কিছুটা পরিবর্তন করতে হয়েছে। তবে মূল গল্প ও চরিত্রের প্যাটার্ন একই আছে। অভিনয়শিল্পীদের প্রতি কৃতজ্ঞ। সেটে আফজাল হোসেনকে দেখে অবাক হয়ে যেতাম। তিনি শুটিংয়ের সময় নির্মাতার কাছে নিজেকে শিশুর মতো সমর্পণ করেন।’ সিরিজটি মুক্তির বিলম্ব প্রসঙ্গে জন মিল্টন জানান, পোস্ট-প্রোডাকশনে বেশি সময় লাগায় একটু দেরি হয়েছে।
মেসমেট সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। আরও আছেন শিকদার মুকিত, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, মাসুম বাশার, নাজমুস সাকিব প্রমুখ।

আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
৩ ঘণ্টা আগে
সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম ব্যান্ড আর্টসেল। কনসার্ট নিয়ে দেশ-বিদেশে সারা বছর ব্যস্ত থাকে দলটি। তবে ছয় মাস ধরে আর্টসেলের নতুন কোনো কনসার্টের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল তারা। অবশেষে বিরতি কাটিয়ে আবার ফিরছে আর্টসেল।
৭ ঘণ্টা আগে
মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। সপ্তাহখানেক ধরে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে কারিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তার করতে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন ঘোষণা করেছে, তাদের দেশে চলচ্চিত্রের শুটিংয়ের ক্ষেত্রে নগদ অর্থ ফেরত বা ক্যাশ...
৮ ঘণ্টা আগে